প্রধান সূচি

Wednesday, November 1st, 2023

 

অক্টোবরে এলো প্রায় ২ বিলিয়ন ডলার

বর্তমান বিশ্ব পেক্ষাপটে অর্থনীতির সবচেয়ে আলোচিত, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ফের উল্লম্ফন দেখা দিয়েছে। গত সেপ্টেম্বরে বড় ধসের পর অক্টোবর মাসও শুরু হয়েছিল সেই পতনের ধারায়। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়তে থাকে। শেষ পর্যন্ত প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক বুধবার রেমিটেন্স প্রবাহের অক্টোবর মাসের যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার (১.৯৮ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন। এই অঙ্কবিস্তারিত পড়ুন


অবরোধে স্বেচ্ছাসেবক দলের টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ : ছাত্রদলের মিছিল

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নতুন জেলাখানা বাইপাস সড়কে টায়ার জ্বেলে ও গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এমদাদ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ মাসুদ হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন শাহিন, মো. এজাজ মোল্লা, পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাজ শেখ, পৌরসভার ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান ফকির, স্বেচ্ছাসেবক দল নেতাবিস্তারিত পড়ুন


রাজনীতিক কোন সংলাপই সফলতার মুখ দেখেনি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে রাজনীতির মাঠে ততোই ‘সংলাপ’ সামনে চলে আসছে। দেশের রাজনীতির ইতিহাসে রাজনৈতিক দলগুলোর মাঝে সংকট নিরসনের মাধ্যম হিসেবে সংলাপকে গুরুত্ব দেয়া হলেও এখন পর্যন্ত কোন সংলাপই কার্যকর কোনো ফলাফল বয়ে আনতে পারেনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঝে আবারও আলোচনায় আসছে সংলাপের বিষয়টি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কয়েকটি শর্ত আরোপ করে সংলাপে বসতে রাজি বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, শর্তযুক্ত কোন সংলাপে অংশগ্রহণ করবেনা দলটি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিবিস্তারিত পড়ুন


সায়মা ওয়াজেদ ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ভারতের নয়াদিল্লি থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান। বাংলাদেশ, ভুটান, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ডিপিআরকে, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং তিমুর-লেস্তে বুধবার নয়াদিল্লিতে ডব্লিউএইচওর আঞ্চলিক অধিবেশনের তৃতীয় দিনে ভোটে অংশ নেয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য কমিটি। সায়মা আট ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অপর প্রার্থী, নেপাল মনোনীত ডা. শম্ভু প্রসাদ আচার্য্য পেয়েছেন দুটি ভোট। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার দুপুরে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘আজ আমরাবিস্তারিত পড়ুন


তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন হাসিনা-মোদি : সোনার বাংলা বাস্তবায়নে পাশে থাকবে ভারত

ভারতের অর্থায়নে বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্প যৌথভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভার্চুয়ালি এই প্রকল্পগুলো উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নয়াদিল্লি থেকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্প তিনটি হলো- আখাউড়া-আগরতলা আন্তসীমান্ত রেলসংযোগ, খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন প্রকল্পগুলো উভয় দেশের জনগণের সমৃদ্ধি নিশ্চিত করবে। এছাড়া আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার বহিঃপ্রকাশ। এজন্য আমি নরেন্দ্রবিস্তারিত পড়ুন


২৭ ঘণ্টায় আগুন সন্ত্রাসে পুড়েছে ১৪টি যানবাহন

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিতে ২৭ ঘণ্টায় সারাদেশে আগুন সন্ত্রাসে পুড়েছে ১৪টি যানবাহন। এরমধ্যে রয়েছে- বাস, ভ্যান, ট্রাক, পিকআপ। এছাড়া পণ্যের শোরুম, পুলিশ বক্স ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। বুধবার সকালে ফায়ার সার্ভিস মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। ফায়ার সার্ভিস বলছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট ১৭টি আগুনের সংবাদ পাওয়া যায়। রাজধানীতে ৪টি, ঢাকা বিভাগে ৬টি, চট্টগ্রাম বিভাগে ৩টি, রাজশাহী বিভাগ ৩টি স্থানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ৯টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক, ১টি পিকআপ, ২টিবিস্তারিত পড়ুন


বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে যাচ্ছে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার (৩১ অক্টোবর, স্থানীয় সময়) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে প্রশ্ন করেন। ওই সাংবাদিক বলেন, আমার দুটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে – বাংলাদেশে বিরোধী দল বিএনপি-জামায়াত জোট সারাদেশে তাণ্ডব চালাচ্ছে। বিরোধী দল বিএনপি সারাদেশে সড়ক, রেলপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেছে, এতে আরও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। বিএনপি আসন্ন সাধারণ নির্বাচন বানচালের জন্য সহিংসতার পথ বেছে নিয়েছে বলে দেশবাসী মনে করে। পুলিশ সদস্যকে হত্যা করেবিস্তারিত পড়ুন


পোশাকশ্রমিকদের মজুরি বাড়ছে, ডিসেম্বর থেকে কার্যকর

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্ধারণ হবে। বর্ধিত এ বেতন কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। বুধবার মালিক-শ্রমিক ও নিম্নতম মজুরি বোর্ডের সভা শেষে এ কথা জানান বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। মজুরি বোর্ডের সভায় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা। সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেতনের ক্ষেত্রে ৭টি গ্রেড থেকে পাঁচটিতে নিয়ে আসা। এখানে মালিক-শ্রমিক উভয় পক্ষই একমত হয়েছেন।’বিস্তারিত পড়ুন


নতুন সেতু দিয়ে মানুষের কাছে যাচ্ছে উন্নয়নের ফল

নদী বিধৌত বাংলাদেশে একসময় ছিল দুর্ভোগের আরেক নাম। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বদলে গেছে সড়ক যোগাযোগ। এই উন্নয়ন আরও কার্যকর করেছে বিভিন্ন স্থানে চাহিদা অনুযায়ী ছোট-বড় মিলিয়ে বহু সেতু। এরমধ্যে প্রমত্তা পদ্মার উপর নিজের টাকায় ‘পদ্মা সেতু’ নির্মাণ হয়েছে। সবচেয়ে বড় এই সাফল্যের তালিকায় যুক্ত হয়েছে কমপক্ষে তিনশ নতুন সেতু। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ রয়েছে। এ দুই বিভাগই প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সেতু তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। এরমধ্যে সেতু বিভাগের অধীনবিস্তারিত পড়ুন


জামায়াত-বিএনপি’র আন্দোলন কোন পথে

২০২১ সালে র্যাব ও তার ছয় কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় এরপর ২০২২ সালে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোয় অনেকে ধারণা করেন যে মার্কিন প্রশাসন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই অবস্থাকে সুযোগে হিসেবে নিয়ে জামায়াত-বিএনপি জোট নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পুরনো দাবী সামনে নিয়ে আসে। শুরুতে জামায়াতে ইসলামী, বিএনপি এবং নাম সর্বস্ব আরও গোটা তিরিশেক দল তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একত্রিত হয়ে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে থাকে। যদিও তাঁরা জোটবদ্ধ হয়েছেন তবে কর্মসূচি পালন করতে থাকে আলাদা আলাদা। এই পদ্ধতিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial