প্রধান সূচি

স্বরূপকাঠিতে গরু, ছাগল, হাস, মুরগী ও ঘর দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা

পিরোজপুরের স্বরূপকাঠিতে গরু, ছাগল, হাস, মুরগী ও ঘর দেওয়ার নাম করে একটি প্রতারক চক্র হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘মাদার আপল্যান্ড কিপ ট্রাইয়েল ইনিটিয়েটিভ সোসাইটি’ নামের একটি সংস্থার নামে নারী আত্ম কর্মসংস্থান প্রকল্প নাম দিয়ে গ্রামের সহজ সরল মহিলাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ জানিয়েছেন। টাকা নেওয়ার দুটি রসিদের কপিও তিনি দিয়েছেন। রসিদের লেখা ছাত্রীর নাম নাসিমা, স্বামী আবুল কালাম পর্যন্ত বোঝা যায়। ঠিকানা ও অন্যান্য লেখা দেখে বোঝার কোন উপায় নেই। গত ১৮ অক্টোবর পরিদর্শন অফিসার ও ১৯/১০/২৩ বিতরণের তারিখ লেখা রয়েছে। ওই পরিবারের কাছ থেকে ১ হাজার ৫৪০ টাকার রসিদ দিয়ে ৩ হাজার টাকা নিয়েছে। রসিদে একটি মোবাইল নম্বর দেওয়া আছে (০১৩১৯৬৬৬০০৮)। ওই নম্বরে বার বার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ বলেন, এ ধরণের কোন প্রকল্প আছে বলে কোন দফতরের জানা নেই। এটা শুধুই প্রতারনা। বিষয়টি ইউএনওসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।এলাকায় আমাদের কর্মীদের মাধ্যমে মানুষদেরকে সচেতন করছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial