প্রধান সূচি

Friday, October 20th, 2023

 

স্বরূপকাঠিতে গরু, ছাগল, হাস, মুরগী ও ঘর দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা

পিরোজপুরের স্বরূপকাঠিতে গরু, ছাগল, হাস, মুরগী ও ঘর দেওয়ার নাম করে একটি প্রতারক চক্র হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘মাদার আপল্যান্ড কিপ ট্রাইয়েল ইনিটিয়েটিভ সোসাইটি’ নামের একটি সংস্থার নামে নারী আত্ম কর্মসংস্থান প্রকল্প নাম দিয়ে গ্রামের সহজ সরল মহিলাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ জানিয়েছেন। টাকা নেওয়ার দুটি রসিদের কপিও তিনি দিয়েছেন। রসিদের লেখা ছাত্রীর নাম নাসিমা, স্বামী আবুল কালাম পর্যন্ত বোঝা যায়। ঠিকানা ও অন্যান্য লেখা দেখে বোঝার কোন উপায় নেই। গত ১৮ অক্টোবর পরিদর্শনবিস্তারিত পড়ুন


জনসেবার টানা ২০ বনাম ক্ষমতার বাইরে টানা ২২

আওয়ামী লীগ টানা প্রায় ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায়। তিন মাসের মাথায় আবারও জাতীয় নির্বাচন। দেশজুড়ে এখন নির্বাচনী ডামাডোল। আগামীতে কে আসবে ক্ষমতায়, কে হবেন প্রধানমন্ত্রী, এনিয়ে চলছে আলোচনা, যুক্তিতর্ক। আর রাষ্ট্র ক্ষমতায় যেতে দুই মেরুতে বিভক্ত রাজনৈতিক দলগুলো। যাদের প্রধান দুই মুখ আওয়ামী লীগ আর বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। আবার আওয়ামী লীগের স্পষ্ট ভাষ্য, শর্তবিহীন সংলাপে আপত্তি নেই কোনো। বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কয়েক দেশও সক্রিয়। এরইমধ্যে বিদেশি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে গেছে, দিয়েছে মতামত। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্য ভোট হলে কোনবিস্তারিত পড়ুন


শরণার্থীদের আশ্রয় দিতে সাহস লাগে

ফিলিস্তিনের গাজা এখন অবরুদ্ধ। সব মানবিকতা উবে গেছে। মুহুর্মুহু বোমা হামলা আর গুলির নিচে আটকা পড়েছে লাখো জীবন। নারী, পুরুষ, শিশু কেউ বাদ যাচ্ছে না। মানবতা সেখানে ডুকরে কাঁদছে। বেঁচে থাকার জন্য লাখো মানুষ ছুটছে দিগি¦দিক। কেউ বা আশ্রয় নিচ্ছেন হাসপাতালে, কেউ বা প্রাণপণে ছুটছেন সীমান্তের দিকে; কোনোভাবে একটু আশ্রয় চান; দেশ ছেড়েও যদি প্রাণটা বাঁচানো যায়। কিন্তু কে শোনে কার কার কথা। বোমার শব্দে মানবিকতার ওই আর্তচিৎকার যাচ্ছে না হামলাকারী গোষ্ঠীর কানে, বরং হাসপাতালে আশ্রয় নিয়ে খোলা আকাশের নিচে থেকেও প্রাণ বাঁচাতে পারছেন না ফিলিস্তিনের সাধারণ নাগরিকরা। ইসরায়েলের ভয়ঙ্করবিস্তারিত পড়ুন


১৯৭৫ এর মতো পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপি : ইনভেস্টিং এর রিপোর্ট

১৯৭৫ সালের সালের মত আরেকটি কালো অধ্যায়ের জন্ম দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ জন্য দলটি তাদের নেতাকর্মীদের সহিংস হতে আহবান জানানোর পাশাপাশি দলের সশস্ত্র ক্যাডারদের একত্রিত করার চেষ্টা করছে। যার মধ্য দিয়ে তারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। এমন ইঙ্গিত দিয়ে গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইনভেস্টিং ডটকম নামে একটি সংবাদমাধ্যম। তাতে তারা গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কার কথা তুলে ধরেছে। প্রতিবেদনটিতে গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, গত কয়েক মাসে বিএনপির বেশ কয়েকজন নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতবিস্তারিত পড়ুন


১৫০টি সেতু আর ওভারপাস যোগাযোগে আনবে বড় পরিবর্তন

ঢাকা থেকে রাজশাহী ও রংপুর মাহসড়কে আর ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হবে না যাত্রীদের। বলছেন ওই সড়কের যাত্রী এবং পরিবহন শ্রমিকরা। ওই দুই মহাসড়কে ১৪টি ওভারপাস উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তারা। ওই একই দিনে দেশের আট বিভাগের ৩৯টি জেলায় ১৫০টি সেতু উদ্বোধন করা হয়। সেতুগুলে্ উদ্বোধনের পর একই রকম উচ্ছ্বাস জানান সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলের সড়ক ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ সড়ক সেতুর উদ্বোধন করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের উন্নয়ন পরিকল্পনা বিশেষ করেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম : ৩ দিনেও মামলা নেয়নি পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করে বিপাকে পড়েছে ৩ সন্তানের জননী জাহানুর (৫০) বেগম। মামলা দায়েরের পর যৌতুক লোভী স্বামী আ. হামিদ (৫৭) শালিশ ব্যবস্থার কথা বলে বাড়িতে ডেকে স্ত্রী জাহানুর বেগমকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। গত চার দিন ধরে গুরুতর জাহানুর বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত জাহানুর বেগম স্বামী হামিদ ও দু’দেবরকে আসামী করে গত ১৮ অক্টোবর রাতে থানায় লিখিত অভিযোগ দিলেও গত তিন দিনেও থানা পুলিশ মামলা রেকর্ড করেনি। থানায় লিখিত অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, পৌর শহরের সবুজ নগর এলাকারবিস্তারিত পড়ুন


আদিলুরকে নিয়ে আমেরিকার অবস্থান ‘মানবাধিকার লঙ্ঘনের’ সামিল

মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগ, তারা হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে নিহতের সংখ্যা ৬১ দাবি করে তালিকা প্রকাশ করে প্রচার করেছিলেন। পরবর্তীতে অনুসন্ধানে বেরিয়ে আসে এই তালিকায় তারা যাদের নাম যুক্ত করেছিলেন তাদের কারো কারো অস্তিত্ব ছিলো না, কেউ কেউ দিব্যি বেঁচে ছিলেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তাদের বিরুদ্ধে বিচার শুরু হলে প্রশ্ন ওঠে মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া পরিচালনা হলে বিশ্বজুড়ে মানবাধিকার নিয়ে কাজ করেন যারা তাদের মধ্যে শঙ্কা কাজ করবে কিনা? প্রশ্নবিস্তারিত পড়ুন


ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ করেছে সাধারণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর ভান্ডারিয়া বাইতুল ইসলাম জামে মসজিদের সামেনে থেকে মিছিল বের হয়ে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষে হয়। এসময় বিভিন্ন মসজিদ থেকে পৃথক বিক্ষোভ মিছিল এসে তাদের সাথে যুক্ত হয়। বিক্ষেভ মিছিলে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন লিটন পেশকার, ভান্ডারিয়া মডেল মসিজিদের খতিব হাফিজুল ইসলাম মহিব, বাইতুল ইসলাম জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া আল ফরিদী, মিয়াবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ ইমরান, সরদার পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ। ইসরায়েলিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial