প্রধান সূচি

স্বরূপকাঠীতে আবারও অগ্নিকান্ড : ৯ বসতঘর ভষ্মিভূত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এবার আগুনে পুড়েছে ৯টি বসতঘর।
সোমবার ভোররাতে স্বরূপকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডে কাছেম সরদার বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জলিল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশি বৃদ্ধ মালেক মিয়া বলেন, আমারা ঘুমানো ছিলাম। আনুমানিক রাত সোয়া ৪টার দিকে চিৎকার এবং আগুনে পোড়ার শব্দ শুনে বাইরে বেড়িয়ে দেখি আগুনের লেলিহান শিখা। কোন কিছু আচ করার মধ্যে আগুনে সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।
স্থানীয় রফিকুল ইসলাম বলেন, আগুন ৯টি ঘর পুড়েছে। এরমধ্যে কাঠের আড়ৎদার জলিল মিয়া, করাতকল মিস্ত্রী কালাম, শ্রমিক মিন্টু, রাজমিস্ত্রী জাকির, তরকারি বিক্রেতা নজরুল, পাপস বিক্রেতা খাইরুল বেশি ক্ষতিগ্রস্থ। এদের ঘরে নগদ টাকা, আসবাবপত্র,স্বর্ণালঙ্কার ছিল। এছাড়া আংশিকভাবে হানিফ, জাহিদ, টিটুদের ক্ষয়ক্ষতি হয়েছে।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিভানোর কাজ শুরু করি। পরে আগুনের তীব্রতা আরো বাড়লে বানারীপাড়া ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট এসে কাজ শুরু করে। আগুনে ৯টি বসতঘর পুড়ে গেছে। বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিভানো সম্ভব হয়েছে।
এর আগে গত শনিবার উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial