Monday, October 2nd, 2023
পিরোজপুরের কলাখালীতে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
পিরোজপুর সদর উপজেলার চর লখাকাঠি গ্রামে ব্রিজ ভেঙ্গে বন্ধ হয়ে গেছে হুলারহাট-দাউদপুর-কলাখালী সড়কের যান চলাচল। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছে সড়কটি ব্যবহারকারী সদর উপজেলা কলাখালী ও টোনা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার জনসাধারণ। আজ সোমবার বিকেলে বালু বোঝাই একটি পিকআপ ভ্যান ব্রীজটিতে উঠলে এটি ধ্বসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিগত কয়েকক বছর ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে নতুন ব্রিজ নির্মাণের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকার পরেও বালু বোঝাই ট্রাক ওঠার কারণেবিস্তারিত পড়ুন
ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অনুভূত এ ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভবন কেঁপে ওঠার তথ্য পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২, যা মাঝারি মাত্রার। আবহাওয়া অধিদপ্তরের সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, ৬টা ৪৫ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের আসাম। এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মেঘালয় রাজ্যের রেসুবেলপাড়া থেকে ৩ কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনেবিস্তারিত পড়ুন
অক্টোবরে ফয়সালার নামে বিএনপি কী করতে চায়?
গত বছরের ১০ ডিসেম্বর বর্তমান সরকারের পতন ঘটবে, আর বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথায় দেশ চলবে এমন গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিল দলটি। সাধারণ মানুষের মনেও অজানা আতঙ্ক বিরাজ করেছিল- কী যেন হয় ১০ ডিসেম্বর। আবারও সেই পথে হাঁটছে সেনা ছাউনি থেকে থেকে জন্ম নেওয়া দলটি। এবার তারা এমাসেই অর্থাৎ অক্টোবরেই বর্তমান সরকারের পতন ঘটবে বলে দেশবাসীকে বিশ্বাস করাতে চাইছে। নভেম্বরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগেই চূড়ান্ত আন্দোলনে দফারফায় পৌঁছাতে চায় বিএনপি। এজন্য অক্টোবরে রাজপথেই ফয়সালা করতে চায় বিএনপি, এবংবিস্তারিত পড়ুন
বাংলাদেশ অগ্রযাত্রার গৌরবগাথা শাহজালালের তৃতীয় টার্মিনাল
চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন সব কাজ। স্বচ্ছ গ্লাসে মোড়ানো পুরো ভবন। যেখানে সূর্যের আলো প্রবেশের অবারিত সুযোগ। ভিতরের চিত্রটা আরও দৃষ্টিনন্দন। ছাদের দিকে তাকালে যাত্রীদের চোখ এক নিমিষেই হারিয়ে যাবে সেই দিকটায়। বিশাল পরিসর। যাত্রীদের মন জয় করার মত এক স্থাপনা। সেখানে প্রবেশ করলে সবার অনুভূতিই বদলে যাবে। বাইরে থেকেও মানুষের নজর কাড়বে- এমন অপররূপ সৌন্দর্য্যমণ্ডিত স্থাপনা- হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। যেখানে ঝক্কিঝামেলা ছাড়াই যাত্রীরা অবাদে যাতায়াত করতে পারবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানা গেছে, শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৭ সালের ২৪ অক্টোবর।বিস্তারিত পড়ুন
মানুষের কল্যাণে পারমাণবিক শক্তির ব্যবহার করছে বাংলাদেশ
যেকোনো রাষ্ট্রের শক্তি জানান দেয় পারমাণবিক সক্ষমতার উপর। পারমাণবিক অস্ত্র পৃথিবীর অনেক দেশেই মজুত আছে। সেটি বরং সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যায়। সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র মজুতের শীর্ষে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এ ছাড়াও, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়াসহ ৯ দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হচ্ছে ভারত ও পাকিস্তান। দুটো দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে পারমাণবিক শক্তির মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা চলে আসছে বহুদিন ধরে। বাংলাদেশ এদিক থেকে ব্যতিক্রম ভুমিকা পালন করছে। কারো সঙ্গে বৈরিতার পথে না গিয়ে নিজ দেশের মানুষকে নিরবিচ্ছিন্নবিস্তারিত পড়ুন
এই প্রস্তাব দিতেই পারেন না আবিগেইল বয়েড
“বাংলাদেশকে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন দেয়া উচিত অস্ট্রেলিয়া সরকারের” গত ২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে ‘অস্ট্রেলিয়ান গ্রিনস’ দলের এমপি আবিগেইল বয়েড এমপির এমন প্রস্তাব জানার পরপরই কয়েক দফা প্রশ্ন তুলেছেন নামী কূটনিতিকরা। প্রথমত তারা বলছেন, ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন দেয়ার শুরু হয়েছিল একটি বিশেষ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্য দিয়ে। মূলত, ২০০৯ সালে রাশিয়ার কারাগারে নির্যাতনের শিকার হয়ে সের্গেই ম্যাগনিটস্কির নামে এক রুশ ট্যাক্স আইনজীবী হয়। মৃত্যুর পর ২০১২ সালে ম্যাগনিটস্কি আইন পাস করে যুক্তরাষ্ট্র। পরে তারা এই স্যাংশন দেয় ম্যাগনিটস্কির খুঁজে বের করা ৩৯ জন দুর্নীতিগ্রস্ত রাশিয়ানের ওপর। যারা ম্যাগনিটস্কিরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে আবারও অগ্নিকান্ড : ৯ বসতঘর ভষ্মিভূত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এবার আগুনে পুড়েছে ৯টি বসতঘর। সোমবার ভোররাতে স্বরূপকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডে কাছেম সরদার বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জলিল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশি বৃদ্ধ মালেক মিয়া বলেন, আমারা ঘুমানো ছিলাম। আনুমানিক রাত সোয়া ৪টার দিকে চিৎকার এবং আগুনে পোড়ার শব্দ শুনে বাইরে বেড়িয়ে দেখি আগুনের লেলিহান শিখা। কোন কিছু আচ করার মধ্যে আগুনে সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।বিস্তারিত পড়ুন
গণমাধ্যমে মার্কিন ভিসা নীতি: নিন্দা জানালেন ১৯০ বিশিষ্ট নাগরিক
গণমাধ্যমের ওপর ভিসা নীতি প্রয়োগ নিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্যে হতাশা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ১৯০ বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে পিটার হাসের বক্তব্যে সম্পাদক পরিষদের উদ্বেগ জানিয়ে লেখা চিঠির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। গত শনিবার এই বিবৃতি দেওয়া হয়। পিটার হাসের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে যারা বিবৃতিতে সই করেছেন তাদের মধ্যে রয়েছেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, নাট্যজন রামেন্দু মজুমদার, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শিক্ষাবিদ শ্যামলী নাসরীন চৌধুরী, কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, শহীদজায়া সালমা হক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীবিস্তারিত পড়ুন
