প্রধান সূচি

বঙ্গবন্ধু ছিলেন অসাস্প্রদায়িক বাংলাদেশের কারিগর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশের কারিগর। তাই তার নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদ ও লাখো মা- বোনের ইজ্জতের বিনিময় এ দেশ স্বাধীন হয়েছে। আর এ স্বাধীনতা অর্জন করতে গিয়ে পিরোজপুরের ভাগিরথীসহ সারা দেশের অসংখ্য ভাগিরথীকে জীবন ও সম্ভ্রম দিতে হয়েছে। শুক্রবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, এদেশ কোন একক গোষ্ঠি বা সম্প্রদায়ের নয়। রাম-রহিমের এদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্রটি আজো তাদের চক্রান্তে থেমে নেই। তারা যখনই সুযোগ পায় তখনই এদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর তাদের নির্মম নির্যাতন চালিয়ে যায়। গত বিএনপি জোট সরকারের আমলে এদেশের হিন্দু সম্প্রদায়ের নারীদের তাদের পিতা বা ভাইয়ের সামনেও ধর্ষণের ঘটনা ঘটেছে। এমন নির্যাতনে আমাদের শিহরিত হয়ে উঠতে হয়। স্বাধীনতা বিরোধী ওই চক্রটি আবারও বাঁকা পথে দেশের ক্ষমতায় আসতে চায়। এদেশের হিন্দু সম্প্রদায়কে নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও দেশের ক্ষমতায় আনতে হবে। তাই সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংগঠনের জেলা কমিটির আহবায়ক পলাশ মিস্ত্রীর সভাপতিত্বে ও সদস্য সচীব দুর্জয় কর্মকার অভি’র পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার আব্দুল মুকিত হাসান খান, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা উপদেষ্টা অধ্যাপক তুষার কান্তি মজুমদার, সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডাক্তার সিদ্ধার্থ দেব মজুমদার, এডভোকেট দিলীপ কুমার মাঝি, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial