প্রধান সূচি

Friday, September 29th, 2023

 

শান্তির জন্যে চতুর্থ বিশ্বের উজ্জ্বল নাম শেখ হাসিনা

২০১১ সালের সেপ্টেম্বর। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬ তম অধিবেশন। ভাষণ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বশান্তি রক্ষায় ৬ দফা শান্তির মডেল ঘোষণা দিলেন। বললেন, ‘অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সামনে একটি শান্তির মডেল দিতে চাই। এটি একটি বহুমাত্রিক ধারণা, যেখানে গণতন্ত্র এবং উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে। এগুলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। দফাগুলো হচ্ছে ক্ষুধা এবং দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য দূরীকরণ, বঞ্চনার লাঘব, ঝরেপড়া মানুষদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি, মানবসম্পদ উন্নয়ন ত্বরান্বিত করা এবং সন্ত্রাসবাদের মূলোৎপাটন। সেদিন তিনি বলেছিলেন ‘এই মডেলের মূল বিষয় হচ্ছে সব মানুষকে সমান চোখে দেখা এবং মানবিক সামর্থ্য উন্নয়নেরবিস্তারিত পড়ুন


মুসলিম বিশ্বের এক আতঙ্কের নাম আমেরিকা

মুসলিম বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এক জলজ্যান্ত দানব। ইরাক-কুয়েত যুদ্ধ থেকে শুরু রাশিয়ার রাজত্ব রুখতে তালেবান সৃষ্টি এবং সর্বশেষ তালেবানি সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে হামলা চালানোর ঘটনা মুসলিম বিশ্ব ভুলে যায়নি। যদিও শেষ পর্যন্ত তালেবানদের হাতেই ক্ষমতা ছেড়ে আফগানিস্তান থেকে পালিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু ইরাক কিংবা তালেবান নয়, মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ইয়েমেন, বাহারাইন, আফ্রিকার লিবিয়া, মিশর, তিউনেশিয়ায় আরব বসন্তের নামে সরকার বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল তাতে প্রত্যক্ষ মদদ ছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের। তিউনিশিয়া, মিশর, লিবিয়ায় সরকারের পতন ঘটানো গেলেও বাকি দেশগুলোতে সরকার পতনে যুক্তরাষ্ট্র সফল হয়নি। তাই বলে তারা পিছুও হটেবিস্তারিত পড়ুন


ফিরে দেখা : বিএনপির সীমাহীন লুটপাটে কৃষিখাত ছিল বিপর্যস্ত

বিএনপির দুই শাসনামলেই কৃষিখাত ছিলো বিপর্যস্ত। বাংলাদেশের ইতিহাসে সারের দাবিতে কৃষক রাস্তায় নামার পর সরকার গুলি করে হত্যা করেছে এমন ঘটনা বিএনপি শাসনামলে ঘটেছে। সারের সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমে সংবাদ করলে সেই সাংবাদিককে মাইকিং করে প্রকাশ্যে হত্যা হুমকির ঘটনাও ঘটেছে বিএনপি আমলে। ১৯৯৫ সালের মার্চ মাস। বোরো আবাদের ভরা মৌসুম। ডিজেল সংকটে সেচ দিতে পারছেন না কৃষক। কীটনাশকের দামও চড়া। সারের অভাবে ফিকে হয়ে যায় বোরোর চারা। ফলে ১৯৯৫ সালের ১৫ মার্চ সার, জ্বালানি তেল, কীটনাশক এবং কৃষি পণ্যের সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামে কৃষক। আন্দোলনরত কৃষকদের উপর গুলি চালায়বিস্তারিত পড়ুন


নির্বাচন-আন্দোলন নিয়ে দোদুল্যমান বিএনপি : ভরসা বিদেশি হস্তক্ষেপ

সরকার পতনের আন্দোলন ও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দোদুল্যমান অবস্থায় আছে বিএনপি। দলটির এক অংশ নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। কারণ মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের চাপ আছে নির্বাচনে যাওয়ার। বিএনপির আরেক অংশ আন্দোলন চালিয়ে যেতে চায়। তবে বিএনপি আন্দোলন চালিয়ে গেলেও ভিতরে ভিতরে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি পুরোদমে চলছে। বিএনপি নেতৃত্বের এক অংশ অক্টোবরেই সরকারের পতন ঘটাতে চায়। সে লক্ষ্যেই দেশজুড়ে রোড মার্চ করে দলের নেতাকর্মীদের চাঙ্গা করছে দলটি। আর অক্টোবর পর্যন্ত আন্দোলনকে টেনে নিতে প্রতিদিনই কর্মসূচি দিচ্ছে দলটি। এজন্য বিএনপি তাকিয়ে আছে বিদেশিদের দিকে। তারা আশা করছে, শিগগির সরকারের উপরবিস্তারিত পড়ুন


জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ বোর্ডের সদস্য বাংলাদেশ

জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ বোর্ডে বাংলাদেশসহ নতুন ১১টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে। নতুন সদস্য হওয়া ১১ দেশ হল- আলজেরিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, বুরকিনা-ফাসো, ইকুয়েডর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, স্পেন এবং ইউক্রেন। আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে ২০২৩-২৪ সালের জন্য সংস্থার বোর্ড অফ গভর্নরসে ১১ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। বোর্ডের পরবর্তী অধিবেশন অক্টোবরে অনুষ্ঠিত হবে। ২০২৩-২৪ সালের জন্য, এই বোর্ডের ৩৫ সদস্যের মধ্যে যারা থাকছে তারা হলো-আলজেরিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রাজিল, বুলগেরিয়া, বুরকিনা ফাসো, কানাডা, চীন, কোস্টারিকা, ডেনমার্ক, ইকুয়েডর,বিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধু ছিলেন অসাস্প্রদায়িক বাংলাদেশের কারিগর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশের কারিগর। তাই তার নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদ ও লাখো মা- বোনের ইজ্জতের বিনিময় এ দেশ স্বাধীন হয়েছে। আর এ স্বাধীনতা অর্জন করতে গিয়ে পিরোজপুরের ভাগিরথীসহ সারা দেশের অসংখ্য ভাগিরথীকে জীবন ও সম্ভ্রম দিতে হয়েছে। শুক্রবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, এদেশ কোন একক গোষ্ঠি বা সম্প্রদায়ের নয়। রাম-রহিমের এদেশে সকলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial