পিরোজপুরে আজকের দর্পণ পত্রিকার বর্ষপূর্তি উৎযাপন
পিরোজপুরে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিদ হাসান খাঁন, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি এম এ রাব্বানী ফিরোজ, সাবেক সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাবেক সভাপতি জহিরুল হক টিটু, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, মৎস্য জীবলীগের আহবায়ক শিকদার চাঁন।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদ হোসেন, যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান পিরুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন আজকের দর্পণের পিরোজপুর জেলা প্রতিনিধি মশিউর রহমান রাহাত।
