Friday, September 22nd, 2023
রোহিঙ্গাদের কাজের সুযোগ করে দিতে বাংলাদেশের ওপর চাপ
রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারকে চাপ দেয়ার পরিবর্তে তাদের কর্মসংস্থান করে দিতে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। যদিও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো আবারও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে বিশ্ব সম্প্রদায় বিশেষ করে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জন্য প্রত্যাবসের বিকল্প কিছু নেই। যারা বলছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে তাদের প্রত্যাবাসনে মনোযোগী করাটা বড় চ্যালেঞ্জ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া,বিস্তারিত পড়ুন
শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আগামীর সুন্দর বাংলাদেশ এই শিশুদের মধ্য থেকে বিকশিত হবে। এই শিশুরা জাতির নেতৃত্ব দেবে। সে জন্য এই শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজ শুক্রবার বিকেলে পিরোজপুরের জেলা ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ক্রীড়া প্রতিযোগীতা এমন একটা জিনিস- যারা খেলাধূলা করে তাদের শরীর ভালো থাকে, রাতে ভালো ঘুম হয়। ফলে নিয়মিত খেলাধূলাবিস্তারিত পড়ুন
অর্থনীতির নতুন দিগন্ত- পায়রা সমুদ্র বন্দর
বাংলাদেশে পণ্য পরিবহনের জন্য জাহাজ আসা-যাওয়া শুরু সেই ১৮শতকের শেষদিকে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। তখন যাত্রা শুরু করে চট্টগ্রাম বন্দর, যেখানে বাষ্পীয় ইঞ্জিনচালিত জাহাজ থেকে পণ্য পরিবহণ শুরু হয়। কিন্তু সময়ের পরিক্রমায় একদিকে যেমন পণ্য পরিবহনের ব্যস্ততা বেড়েছে, তেমনি পরিবর্তন হয়েছে পণ্য পরিবহণের সাথে জড়িত জাহাজের ধরন। গভীর সমুদ্র বন্দর কেন প্রয়োজন? বর্তমানে কন্টেইনার বা কার্গো পরিবাহী সরাসরি জাহাজ, যাকে বলা হয় মাদার ভ্যাসেল; এর জন্য প্রয়োজন সর্বোচ্চ ২৫ মিটার গভীরতার চ্যানেল, যেদিক দিয়ে বড়ো জাহাজ পোর্টের প্লাটুনে ভিড়ে পণ্যবাহী কন্টেইনার খালাস করবে। কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের গভীরতা সর্বোচ্চ ৯.৫ মিটার।বিস্তারিত পড়ুন
সাংস্কৃতিক উৎসবে হামলা করে কী বার্তা দিতে চায় বিএনপি
সরকার পতনের আন্দোলনে থাকা বিএনপির রোড মার্চ কর্মসূচি থেকে সাংস্কৃতিক উৎসবে হামলাকে বাঙালি সংস্কৃতির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তালেবানি সংস্কৃতিকে সামনে আনার জন্য এই হামলা বলে মনে করছেন তারা। গত ২১ সেপ্টেম্বর বিকেলে বিএনপির মিছিল থেকে সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনে অনুষ্ঠিত নাট্যোৎসবে হামলা হয়। এতে অন্তত ১০ জন নাট্যকর্মী আহত হন। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোসতাক আহমদ জানান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের চল্লিশ বছরে পদার্পন উপলক্ষ্যে এবং বছরব্যাপী অনুষ্ঠানমালার সূচনার দিন ছিল। এই উৎসবের মাধ্যমেই ১০ বছর বন্ধ থাকার পর সংস্কৃতি চর্চার জন্য উন্মুক্তবিস্তারিত পড়ুন
ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল
বছর পাঁচেক আগেও দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষজন ভাবতে পারেননি তাদের জীবনযাত্রার মান আমূল পাল্টে যাবে। গ্রামের পরিবেশ হয়ে উঠবে আধুনিক। আনাচে-কানাচে গড়ে উঠবে ছোটবড় শিল্প কারখানা। দক্ষিণের সমুদ্র সৈকত কুয়াকাটা হয়ে উঠবে পর্যটকদের তীর্থ স্থান। কিংবা দক্ষিণবঙ্গের জনপদ জুড়ে গড়ে উঠবে অত্যাধুনিক যোগাযোগ অবকাঠামো। জলযান লঞ্চের আট-দশ ঘণ্টার ভ্রমণকে ইতি জানিয়ে সহজেই মাত্র চার থেকে পাঁচ ঘণ্টায় তারা পৌঁছে যাবেন রাজধানী ঢাকায়। দিনের কাজ শেষে রাজধানী ছেড়ে আবারও চলে যাবেন গ্রামে। এক জাদুতেই এতো সব অসম্ভব মুহূর্তেই সম্ভবে পরিণত হয়েছে। বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটিবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার আমলে কেমন আছেন ধর্মীয় সংখ্যালঘুরা
আবারও কী মাথা চাড়া দিয়ে উঠছে সাম্প্রদায়িক অপশক্তি? গত কয়েক দিনে মন্দিরে হামলা বা প্রতিমা ভাংচুরের ঘটনার কারণে এই প্রশ্ন জোরালো হয়েছে। বাঙালি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরে। আর ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে দেশে অস্থিশীল পরিস্থিতি তৈরি করতে অপশক্তিগুলো বরাবরই ষড়যন্ত্র করে। নিশ্চয় এবারও তারা থেমে নেই। সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা সেই ইঙ্গিতই দেয়। অথচ গত বছর দুর্গাপূজার সময় কোরআন অবমাননার গুজব ছড়িয়ে সহিংসতার পর, দেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ হয়ে যা। বাংলাদেশেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আজকের দর্পণ পত্রিকার বর্ষপূর্তি উৎযাপন
পিরোজপুরে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিদ হাসান খাঁন, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি এম এ রাব্বানী ফিরোজ, সাবেক সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাবেক সভাপতি জহিরুল হক টিটু, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, মৎস্য জীবলীগের আহবায়ক শিকদার চাঁন।বিস্তারিত পড়ুন
