পিরোজপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পিরোজপুরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলা সদর হাসপাতাল ও জেলার ৬টি উপজেলা হাসপাতালে ৬২ জন রোগী ভর্তি হয়েছে। শনিবার পর্যন্ত জেলার ৭টি হাসপাতালে ১৮৩ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত জানুয়ারী থেকে এ পর্যন্ত ৩ হাজার ৩ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় কোন ঘাটতি নেই। হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইভি স্যালাইন ও ওষুধ রয়েছে। রোগীর সংষ্যা বৃদ্ধি পাওয়ায়
তিনি আরও জানান, বর্তমানে ডেঙ্গু রোগীদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মশারীর মধ্যে রেথে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের জন্য আলাদা কোন ওয়ার্ড নেই।
