Saturday, September 16th, 2023
পিরোজপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পিরোজপুরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলা সদর হাসপাতাল ও জেলার ৬টি উপজেলা হাসপাতালে ৬২ জন রোগী ভর্তি হয়েছে। শনিবার পর্যন্ত জেলার ৭টি হাসপাতালে ১৮৩ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত জানুয়ারী থেকে এ পর্যন্ত ৩ হাজার ৩ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় কোন ঘাটতি নেই। হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইভিবিস্তারিত পড়ুন
সরকারের ধারাবাহিকতায় আলোকিত দেশ
আজ থেকে ২৫-৩০ বছর আগেও বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের বিস্তৃীর্ণ জনপদ সন্ধ্যার পর ঘন অন্ধকারে নিমজ্জিত হতো। সন্ধ্যার পর পরই নেমে আসতো রাতের গভীরতা। মানুষজন পরের দিনের সূর্যের আলোর দেখার অপেক্ষায় ঘুমিয়ে পড়তেন। গ্রামেগঞ্জে কিছু কিছু বাড়িঘরে কূপি বাতি কিংবা লণ্ঠনের আলো নিভু নিভু জ্বলত। কারণ ওইসব বাড়িতে শিশুরা পড়ালেখা করতো। বিদ্যুৎ এর আলো গ্রামের গঞ্জের মানুষের একটা বিস্ময় জাগানিয়া বিষয় ছিলো। দূরের গ্রামে বিদ্যুৎ পৌঁছবে এটা স্বপ্নেও ভাবেনি এদেশের মানুষ। তাদের কাছে বিদ্যুৎ মানে জেলা বা উপজেলা সদরের সরকারি অফিস-আদালত আর্থিকভাবে অবস্থা সম্পন্ন বাড়িতে বাতি জ্বলা। এতেই তাদের আনন্দ।বিস্তারিত পড়ুন
সুন্দরবন রক্ষায় সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা ইউনেস্কোর
গেল এক দশকে সুন্দরবন রক্ষায় বাংলাদেশ সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে বিশ্বে ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত ইউনেস্কোর সর্বোচ্চ নীতি-নির্ধারণী পরিষদ। সৌদি আরবের রাজধানী রিয়াদে চলমান ৪৫তম বর্ধিত সভায় শুক্রবার এই প্রশংসা করে সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের ফলে আগামী ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশ সংরক্ষণ প্রতিবেদেন প্রদানের বাধ্যবাধকতা থেকে অবমুক্তি লাভ করেছে। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সাত বার এই প্রতিবেদন দিয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দেশের একটি মহল সুন্দরবনি ও পরিবেশ নিয়ে অপপ্রচার চালিয়ে আসছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, এ বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন
বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হবে বাংলাদেশ ! বিশ্বজুড়ে হৈ চৈ
বাংলাদেশ হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার! জার্মানি ও যুক্তরাজ্যের পরেই জায়গা হবে লাল-সবুজের বাংলাদেশের। এই কথাটি বলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কিসের জোরে? ১৭ কোটি জনসংখ্যার এই দেশ কোন ম্যাজিকে রাতারাতি বিশ্বের নজর কাড়বে? উত্তর রয়েছে শেখ হাসিনার কথায়। নদী ঘেরা আজকের বাংলাদেশ সাজছে উন্নত স্মার্ট রূপে। তাই আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নিয়ে একটু বেশি হৈচৈ হচ্ছে। দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ হলেও, প্রাকৃতিক সম্পদে ঠাসা বাংলাদেশ। তাই তো এখানে বিশ্বের তাবড় রাষ্ট্র নেতাদের আনাগোনা একটু বেশি। তার উপর বঙ্গোপসাগরের গা ঘেঁষে থাকা ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হওয়ায় বিশ্ব ভূ রাজনীতিতে বাংলাদেশেবিস্তারিত পড়ুন
একমাত্র শেখ হাসিনার সরকারের আমলে শিক্ষক সমাজ সর্বাধিক সুযোগ সুবিধা পেয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, একমাত্র শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষক সমাজ সর্বাধিক সুযোগ সুবিধা পেয়েছে। শেখ হাসিনার আমলে শিক্ষা খাতে যে উন্নতি হয়েছে তা অন্য কোন সময় হয়নি। শিক্ষকরা যে মর্যাদা পেয়েছে অতীতের কোন সরকার কোন সময় এ মূল্যায়ন করেনি। শনিবার দুুপুরে নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতির নাজিরপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ডিজিটাল ল্যাব প্রদান করা হয়েছে। পাশাপাশিবিস্তারিত পড়ুন
