প্রধান সূচি

একমাত্র শেখ হাসিনার সরকারের আমলে শিক্ষক সমাজ সর্বাধিক সুযোগ সুবিধা পেয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, একমাত্র শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষক সমাজ সর্বাধিক সুযোগ সুবিধা পেয়েছে। শেখ হাসিনার আমলে শিক্ষা খাতে যে উন্নতি হয়েছে তা অন্য কোন সময় হয়নি। শিক্ষকরা যে মর্যাদা পেয়েছে অতীতের কোন সরকার কোন সময় এ মূল্যায়ন করেনি।
শনিবার দুুপুরে নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতির নাজিরপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ডিজিটাল ল্যাব প্রদান করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের যে মর্যাদা দেওয়া হয়েছে এটা অতীতে কখনোই ছিলো না।
বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিঞা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদসহ জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial