বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর এ্যাপ্রোচ সড়কে বৃক্ষরোপণ
সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর (বেকুটিয়া সেতু) দুই প্রান্তে সংযোগ সড়কের (এ্যাপ্রোচ সড়ক) দুই পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে শারিকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মো. আজমীর হোসের মাঝি।
‘একটি গাছ, একটি প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি নিজস্ব অর্থায়নে বুধবার থেকে এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছেন।
খুলনা-পিরোজপুর-বরিশাল মহাসড়কে পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। যার দুই পাশে সংযোগ সড়কে সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচুড়া, সজনেসহ বিভিন্ন ঔষধি, বনোজ ও ফলজ এর সহ¯্রাধিক গাছ লাগানোর কার্যক্রম হাতে নিয়েছেন পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি। নিজ অর্থায়নে তিনি ইতিমধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু’র এ্যাপ্রোচ সড়কে রোপণ করেছেন প্রায় দুই শতাধিক কৃষ্ণচূড়া গাছ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি বলেন, কৃষ্ণচূড়ার লাল সবুজে ছেয়ে যাবে রাস্তার পাশসহ ইউনিয়নের বিভিন্ন রাস্তা। আর এ লক্ষ্য নিয়েই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু’র এ্যাপ্রোচ সড়কসহ শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের বিভিন্ন সড়কে নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। সেতুর এ্যাপ্রোচ সড়কসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানে ১০০০ বিভিন্ন বনোজ, ফলোদ ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
