Wednesday, July 26th, 2023
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর এ্যাপ্রোচ সড়কে বৃক্ষরোপণ
সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর (বেকুটিয়া সেতু) দুই প্রান্তে সংযোগ সড়কের (এ্যাপ্রোচ সড়ক) দুই পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে শারিকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মো. আজমীর হোসের মাঝি। ‘একটি গাছ, একটি প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি নিজস্ব অর্থায়নে বুধবার থেকে এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছেন। খুলনা-পিরোজপুর-বরিশাল মহাসড়কে পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। যার দুই পাশে সংযোগ সড়কে সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচুড়া, সজনেসহ বিভিন্ন ঔষধি, বনোজ ও ফলজ এর সহ¯্রাধিক গাছ লাগানোর কার্যক্রম হাতে নিয়েছেন পিরোজপুরবিস্তারিত পড়ুন
ডেঙ্গু প্রতিরোধ পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা উপলক্ষে কলেজ ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সরকারি সোহরাওয়ার্দী কলেজ। আজ বুধবার সকালে কলেজ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম। এ সময় কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ আহম্মদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সমরজিৎ হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদারসহ বিভিন্ন বিভিগের শিক্ষার্থীবৃন্দ, কলেজ রোভার স্কাউট ও বিএনসিসি ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কলেজের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছতা কার্যক্রম পরিচালনা করা হয়।
