প্রধান সূচি

স্বরূপকাঠীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এলাকায় বহিরাগতদের প্রবেশ ও বিভিন্ন সময় কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান গাজী (অটোরিক্সা প্রতিক)। শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে প্রার্থী মিজানুর রহমান গাজী বলেন, গত ২৬ জুন থেকে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চলাছে। যা নৌকা মার্কার সমর্থিত সন্ত্রাসীদের মারপিট ও হামলা চালিয়ে বাঁধাগ্রস্থ হচ্ছে। গত ১০ জুলাই স্থানীয় বিশাল বাজারে তার সমর্থক অবনী মন্ডল ও কদমী মন্ডলের উপর নৌকা মার্কার লোকজন হামলা চালায়। হামলায় আহতরা বরিশাল ও ঢাকায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিগত ইউপি নির্বাচনে বর্তমান নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তারের শ^শুর আ. রব সিকদার স্বতন্ত্রভাবে চশমা মার্কার প্রতীকে নির্বাচন করে ইউনিয়নের হিন্দু সমাজকে মারপিটের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয় নি। পূর্বের ন্যায় বর্তমানেও নির্বাচনী প্রচারণার শুরু থেকেই প্রতিপক্ষ নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তারের স্বামী পলাশ শিকদার ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন এলাকা থেকে অনেক বহিরাগত লোকদের এনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন ও সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। পূর্বের ঘটনার প্রেক্ষিতে সমস্ত হিন্দু ভোটাররা ঘর থেকে বের হয়ে ভোট কেন্দ্রে যেতে চায় না। তাই কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘেœ ভোট প্রদান করতে পারে এজন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আল কামাল আবদুল ওহাব, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল হক ইকবাল উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা মার্কা) ফারজানা আক্তার বলেন, গত ১০ জুলাই ইউনিয়নের বিশাল বাজারে একটি পারিবারিক বিষয় নিয়ে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে। উক্ত ঘটনার বিষয়ে থানা পুলিশও অবগত আছে। আর সেই বিষয়টিকে প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে নিয়ে এসে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বানচাল করার জন্য এবং আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্যই বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী মিজানুর রহমান গাজী নানা অপকৌশল করে চলছে। তার (মিজানুর রহমান) করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial