প্রধান সূচি

Saturday, July 15th, 2023

 

পৌরসভা নির্বাচন

ভান্ডারিয়ায় নৌকা মার্কার পক্ষে মিছিল সমাবেশ

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তে চলছে মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের ব্যাপক প্রচার-প্রচারণা। সরগরম হাট-বাজার থেকে শুরু করে পৌর এলাকার অলিগলি। শনিবার বিকেলে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারের সমর্থনে বিশাল মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতা-কর্মী ও সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ কয়েক হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত মিছিল শেষে ভান্ডারিয়া রিজার্ভ পুকুর পাড়ে নিজস্ব কার্যালয়ের সামেন এক পথসভার আয়োজন করা হয়। সভায় উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


ইউপি উপনির্বাচন

স্বরূপকাঠীতে আওয়ামী লীগ প্রার্থীর পথসভা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তারের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের বাটনাতলা স্কুল মাঠে ওই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ইউনিয়নের দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান। সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদুল-উল আহসান। সমাবেশে বক্ত্যব্য রাখেন, পিরোজুপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


জামাত, শিবির, রাজাকার, বিএনপি থেকে সতর্ক থাকতে হবে, এরা এই দেশ ধ্বংস করতে চায় : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জামাত, শিবির, রাজাকার, বিএনপি থেকে সতর্ক থাকতে হবে। এরা এই দেশ ধ্বংস করতে চায়, রাষ্ট্র ধ্বংস করতে চায়, হিন্দু মুসলিমের সম্প্রিতি ধ্বংস করতে চায়। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। শনিবার দুপুরে পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সততার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি অসাম্প্রদায়িক রাজনীতি, উন্নয়নের রাজনীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামীবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এলাকায় বহিরাগতদের প্রবেশ ও বিভিন্ন সময় কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান গাজী (অটোরিক্সা প্রতিক)। শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে প্রার্থী মিজানুর রহমান গাজী বলেন, গত ২৬ জুন থেকে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চলাছে। যা নৌকা মার্কার সমর্থিত সন্ত্রাসীদের মারপিট ও হামলা চালিয়ে বাঁধাগ্রস্থ হচ্ছে। গত ১০ জুলাই স্থানীয় বিশাল বাজারে তার সমর্থক অবনী মন্ডল ও কদমী মন্ডলের উপর নৌকা মার্কার লোকজন হামলা চালায়। হামলায় আহতরা বরিশাল ও ঢাকায়বিস্তারিত পড়ুন


১০ টাকার টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকার টিকিট কেটে চক্ষু পরীক্ষা করিয়েছেন। শনিবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চক্ষু পরীক্ষা করান তিনি। ফেরার পথে হাসপাতালে আগত রোগী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উপস্থিত সবাই উচ্ছ¡াসে মেতে ওঠেন। উল্লেখ্য, নিয়মিত চেকআপের অংশ হিসেবে আগেও এখানে একাধিকবার ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial