প্রধান সূচি

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় পিরোজপুরে সন্তান নিহত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মো. রিয়াদ শেখ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার জৌখালী সেতু সংলগ্ন কররী এলাকা থেকে স্থানীয়রা নিহত মো. রিয়াদ শেখকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং কাটাখালি হাইওয়ে পুলিশকে খবর দেয়।
নিহত মো. রিয়াদ শেখ পিরোজপুর জেলা সদরের শেখপাড়া এলাকার মৃত বাচ্চু শেখের ছেলে এবং মোংলার বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ দুলালের জামাতা। ধারণা করা হচ্ছে খুলনা থেকে রিয়াদ মোটর সাইকেলযোগে পিরোজপুরে ফিরছিল।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে রয়েছে। কিভাবে দূর্ঘটনা ঘটলো সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। স্থানীয়রাও কিছু জানাতে পারেননি। তবে মো. রিয়াদ শেখ মোটর সাইকেলটি অনেক দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial