প্রধান সূচি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে পিরোজপুর জেলা পরিষদ। রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
পিরোজপুরের জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী’র সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বিপিএম সেবা, বীর মুক্তিযোদ্ধা মো. নুরদীদা খালেদ রবি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।


অনুষ্ঠানে জেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা এবং ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৩ জন শিক্ষার্থীর মধ্যে দুই হাজার ৫শ’ টাকা করে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তিন হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial