Sunday, June 25th, 2023
তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকছেন
পিরোজপুরের ভান্ডারিয়ার কৃতি সন্তান মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে থাকছেন। অবসর-উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে এক বছর মেয়াদে তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। চুক্তিভিত্তিক এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে ইউএনও’র মহতি উদ্যোগ
ইন্দুরকানী উপজেলার তিন দিকেই নদী। ফলে এখানে জলাধারের আধিক্য অনেক। তাই এই এলাকায় পানিতে ডুবে শিশু মৃত্যুর হারও বেশি। একারণেই কোল খালি হচ্ছে অনেক মায়ের। বিশেষ করে বর্ষা মৌসুমে এ হৃদয় বিদারক ঘটনাগুলো বেশি ঘটে থাকে এই এলাকায়। যা প্রতিরোধ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইন্দুরকানীর উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম। তিনি উপজেলার বিভিন্ন এলাকায়, প্রতিষ্ঠানে গিয়ে জনসেচতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে নদী তীরবর্তী এলাকার আশ্রয়ণ প্রকল্প ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য বেশি সময় দিচ্ছেন তিনি। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মা সমাবেশ করে তাদেরকে এ বিষয়ে সচেতনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে পিরোজপুর জেলা পরিষদ। রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পিরোজপুরের জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী’র সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানবিস্তারিত পড়ুন
সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যুরা পেল র্যাবের ঈদ উপহার
সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৭টি বাহিনীর ২৮৪ জন দস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তার মধ্যে বাগেরহাটের সাইনবোর্ডে ৩০ জন, ভাগা ৯০ জন, মোংলা ৫৭ জন। এছাড়া খুলনার জিরো পয়েন্টে ১৯ জন, আঠারোমাইল ১জন, তালা বাজার ৩ জন, শিববাড়ী ৪জন, কয়রা ১৮ জন, মুন্সিগঞ্জ ৫৪ জন, সদরকোর্ট ৭জন, রবিবার সকাল ১০টায় স্থায়ী বন্দর শিল্প এলাকায় বনবিভাগের ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় তাদেরকে এ উপহার সামগ্রী বিতরণ করে র্যাব-৮। নগদ অর্থসহ এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র্যাব-৮বিস্তারিত পড়ুন
