পিরোজপুরে নারী নেটওয়ার্কের সভা
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা রূপান্তর এর অপরাজিতা প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা পিরোজপুর জেলা শাখার সভাপতি কাজী রুহিয়া বেগম হাসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন। বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক তহমিনা আলম, রূপান্তর এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী, এ্যাডভোকেসী ও নেটওয়াকিং সমন্বয়কারী ঝুমু কর্মকার।
সভায় পিরোজপুরের ৪টি উপজেলা থেকে ১২ জন অপরাজিতা সদস্যসহ জেলার প্রায় ২০টি নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
