প্রধান সূচি

ইন্দুরকানীতে শ্রেষ্ঠ শিক্ষক মো. আরিফুজ্জামান : শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন একই শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামান।
ইন্দুরকানী উপজেলার প্রাচীনতম এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই অত্র এলাকায় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই প্রতিষ্ঠানটি বিগত বছরগুলোর মত এ বছরও শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।
এ বছর মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে এই বিদ্যালয়েরই গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামান। তিনি এই নিয়ে পরপর তিনবার অত্র উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
অত্যন্ত মেধাবী, উদ্দমী ও প্রতিভাবান এই শিক্ষক, শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির চর্চার সুবিধার্থে তার নিজ প্রতিষ্ঠানে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বিজ্ঞান ক্লাব ও বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা করেছেন। পেশাগত জীবনে তিনি বর্তমানে নতুন কারিকুলাম বিস্তরণে গণিত বিষয়ের মাস্টার ট্রেইনার এর দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়াও পূর্বে তিনি সেসিপ এর গণিতের মাস্টার ট্রেইনার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষার্থীদের উৎসাহিত করে নিয়মিত দেয়ালিকা প্রকাশসহ বিভিন্ন উদ্ভাবনমূলক কর্মকান্ডে তিনি শিক্ষার্থীদের নিয়ে সক্রিয় অংশগ্রহন করে থাকেন। এছাড়াও বিগত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২৩ এ তিনি ব্যক্তিগত উদ্ভাবনী আইডিয়ার জন্য উপজেলা ও জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছিলেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial