পিরোজপুরে বাল্যবিবাহ নিরোধকল্পে সুশীলন’র কর্মশালা
জেলা প্রশাসন, সুশীলন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে পিরোজপুর জেলায় বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় পরিকল্পনার আলোকে পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেসরকারী সংস্থা ‘ডাক দিয়ে যাই’ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ চৌধরী’র সভাপতিত্ব করেন অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আলতাফ হোসেন।
কর্মশালার উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সুশীলন’র জেলা সমন্বয়কারী গৌরঙ্গ ঘোষ।
কর্মশালায় সরকারী কর্মকতা, এনজিও প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, নারী নেত্রী কাজী, পূরোহীত, হিন্দু ম্যারেজ রেজিষ্টার, ক্ষুদ্র উদ্যোক্তা, এনসিটিএফ ও এনএনপিসি সদস্য, জেলা সিএমপিসি, ইয়েচ বিডি, পিয়ার লিডার, অপরাজিতাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
