Monday, April 17th, 2023
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের রোলমডেলে পরিনত হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা অনেক আগেই বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে উন্নিত হতাম। লাল-সবুজের পতাকার দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষ্ময়কর নেতৃত্বে বিশ্বের রোলমডেলে পরিনত হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার বিকেলে পিরোজপুরের জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সভায় মন্ত্রী আরও বলেন, আজকের এই দিনে আমাদের সকলের শপথ নিতে হবে যে- কোনভাবেই স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী কোন শক্তিকে এবং আগুন সন্ত্রাসকারী, পেট্রোল বোমা নিক্ষেপকারীদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাল্যবিবাহ নিরোধকল্পে সুশীলন’র কর্মশালা
জেলা প্রশাসন, সুশীলন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে পিরোজপুর জেলায় বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় পরিকল্পনার আলোকে পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেসরকারী সংস্থা ‘ডাক দিয়ে যাই’ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ চৌধরী’র সভাপতিত্ব করেন অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আলতাফ হোসেন। কর্মশালার উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সুশীলন’র জেলা সমন্বয়কারী গৌরঙ্গ ঘোষ। কর্মশালায় সরকারী কর্মকতা, এনজিও প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, নারী নেত্রী কাজী, পূরোহীত, হিন্দু ম্যারেজ রেজিষ্টার, ক্ষুদ্র উদ্যোক্তা,বিস্তারিত পড়ুন
আত্মসমর্পনকৃত দস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ
সুন্দরবনের আত্মসমর্পনকৃত দস্যুদের মাঝে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব) এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মোংলা বন্দর শিল্প এলাকায় বন বিভাগের ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় আত্মসমর্পণকৃত বনদস্যুদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র্যাব-৮ এর অধিনায়ক মাহমুদুল হাসান। এসময় উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ র্যাবের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিন ২৭টি বাহিনীর ২৮৪ জন দস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। ঈদের আগমুহুর্তেবিস্তারিত পড়ুন
