প্রধান সূচি

নাজিরপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল কৃষকের

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় কামরুল ইসলাম (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার শাখাঁরীকাঠি ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মাটিভাঙ্গা কলেজ মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
কামরুল শেখ উপজেলা শাখাঁরীকাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাঘাজোড়া গ্রামের মৃত্যু সুলতান শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য লিপু শরীফ জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কামরুল ইসলাম বৈবুনিয়া গ্রামের মাঠের ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর সড়কের বাঘাজোড়া ব্রিজ সংলগ্ন মাটিভাঙ্গা কলেজ মোড়ে এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থানে ওই কৃষক নিহত হন।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে সুরাতহাল সম্পান্ন করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। কাভার্ড ভ্যানচালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial