Wednesday, April 12th, 2023
নাজিরপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল কৃষকের
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় কামরুল ইসলাম (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার শাখাঁরীকাঠি ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মাটিভাঙ্গা কলেজ মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। কামরুল শেখ উপজেলা শাখাঁরীকাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাঘাজোড়া গ্রামের মৃত্যু সুলতান শেখের ছেলে। স্থানীয় ইউপি সদস্য লিপু শরীফ জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কামরুল ইসলাম বৈবুনিয়া গ্রামের মাঠের ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর সড়কের বাঘাজোড়া ব্রিজ সংলগ্ন মাটিভাঙ্গা কলেজ মোড়ে এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়েবিস্তারিত পড়ুন
