প্রধান সূচি

পিরোজপুরে একদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কর্মসূচির উদ্বোধন

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে একদিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান রঙ্গিন বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা বিআরটিএ’র সহকারি পরিচালক মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক আব্দুল মতিন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সুইস টিপে বায়োমেট্রিক পদ্ধতির যাত্রা শুরু করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial