প্রধান সূচি

Wednesday, March 29th, 2023

 

পুলিশসহ আহত-৫ : গ্রেফতার-৪

মঠবাড়িয়ায় ছাত্রলীগের ইফতার বিতরণে আশরাফ গ্রুপের হামলা

মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচিতে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাদের মারধর করেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলায় পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মো. আসলাম উদ্দিন ও ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম মুন্না, শুভ, শাওন ও রাব্বি আহত হয়েছেন। এ ঘটনায় মঠবাড়িয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পৌর শহরে থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাব টহলে রয়েছে। পুলিশ হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হল- উপজেলার উত্তর বাদুরা গ্রামের মো. সিহাব হাওলাদারের ছেলে রেদওয়ান (২০), পাঠাকাটা গ্রামের আমিরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে একদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কর্মসূচির উদ্বোধন

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে একদিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান রঙ্গিন বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা বিআরটিএ’র সহকারি পরিচালক মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক আব্দুল মতিন। আলোচনা সভা শেষে জেলাবিস্তারিত পড়ুন


কাউখালীতে দু:স্থ কল্যাণ সংস্থার শাড়ি লুঙ্গি বিতরণ

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়নমূলক দু:স্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরের কাউখালীর ৫টি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে কাউখালী সদর ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পলটন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টি (জেপি)র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial