পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত
যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
এছাড়া জেলা পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা এবং বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

জেলা প্রমাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, র এনএসআই’র যুগ্ন পরিচালক আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, গোপাল বসু প্রমুখ।
