প্রধান সূচি

Tuesday, March 7th, 2023

 

আজ পবিত্র শবে বরাত  : ক্ষমার রাত

আজ মঙ্গলবার রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। সৃষ্টিকর্তা আল্লাহু তায়ালার সান্নিধ্য ও ক্ষমা লাভে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ইসলাম ধর্মের অনুসারীরা ইবাদত-বন্দেগি, জিকির, নফল ইবাদত ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন এ রাতে। অনেকে মৃত স্বজনদের কবর জিয়ারত করেন শবে বরাতে। মহান আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে আমাদের এমন কিছু বরকতময় মাস, দিন ও রাত দান করেছেন- যেগুলোর গুরুত্ব, মাহাত্ম্য ও ফজিলত অপরিসীম। সেগুলোর মধ্যে পবিত্র শবে বরাত অন্যতম। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পরিচিত, যার আরবি ‘লাইলাতুল বারাআত’। ফারসি ‘শব’ আর আরবি ‘লাইলাতুন’বিস্তারিত পড়ুন


পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। এছাড়া জেলা পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা এবং বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। জেলা প্রমাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial