প্রধান সূচি

পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের নবীন বরন ও পিঠা উৎসব

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজমের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীন বরন ও পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
অনুষ্ঠানে কলেজের সদ্য ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজের পুরাতন শিক্ষার্থীরা। দিনব্যাপী অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা, জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial