Monday, February 27th, 2023
পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের নবীন বরন ও পিঠা উৎসব
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজমের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীন বরন ও পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে কলেজের সদ্য ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজের পুরাতন শিক্ষার্থীরা। দিনব্যাপী অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা, জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান
আজীবন সম্মাননা পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক-২০২৩ এ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া ষ্টুডিওতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম। সম্মাননা স্মারক গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, জীবন একটি চলমান প্রক্রিয়া। দ্রুততারবিস্তারিত পড়ুন
কত বছরে শেষ হবে স্বরূপকাঠি-কৃত্তিপাশা সড়কের কাজ ?
এক বছর মেয়াদের ৪ কিলোমিটার একটি রাস্তার কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি পিরোজপুর সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ)। আর এ সড়কটি হল পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি)-কৃত্তিপাশা সড়ক। তাই স্বাভাবিক কারণেই জনমনে প্রশ্ন উঠেছে ‘আর কত বছরে শেষ হবে রাস্তার কাজ ?” ২০১৯ সালে রাস্তার কার্যাদেশ পায় মেসার্স এম এম বিল্ডার্স। কার্যাদেশ পেয়ে রাস্তা খুড়ে এলোমেলো করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ২০২০ সালে জুন মাসে রাস্তার কাজ সম্পন্ন করার কথা ছিল তাদের। রাস্তার কয়েকটি কালভার্ট ও ব্রীজ এর কাজ সম্পন্ন করে বর্তমানে বেওয়ারিশভাবে কাজ ফেলে রেখেছেন তারা। তবে তাদের দাবী জমি অধিগ্রহণ জটিলতাবিস্তারিত পড়ুন
