প্রধান সূচি

প্রতিবন্ধীদের উপযুক্ত করে গড়ে তুলতে কাজ করছে সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রতিবন্ধীদের বোঝা মনে করবেন না। তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার। তাদের উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। চাকরিতে তাদের জন্য বিশেষ কোটা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল শুধু দেশে নয়, বিশ্ব জুড়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবার দেশের মানুষের কল্যাণে কাজ করতেই জন্ম নিয়েছেন। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার পরিবার দেশের সম্পদ ও এতিমের টাকা লুট করতে জন্ম নিয়েছেন।
সোমবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোনিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরালের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীনতার যুদ্ধের মূল সোপান। এই ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তা বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের প্রতিবন্ধীদের জন্য নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করে তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলছেন।
কলারদোনিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ইউনুসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব কুমার দাস, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা স্বপন, ইউপি চেয়ারম্যান হাসানাত ডালিম প্রমুখ।
এসময় কলারদোনিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সভাপতি শাহ মো. ইউনুস ব্যক্তিগত উদ্দ্যোগে নির্মাণ করা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরালের ফলক এবং শহীদ মিনার উদ্বোধন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial