প্রধান সূচি

Monday, February 20th, 2023

 

প্রতিবন্ধীদের উপযুক্ত করে গড়ে তুলতে কাজ করছে সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রতিবন্ধীদের বোঝা মনে করবেন না। তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার। তাদের উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। চাকরিতে তাদের জন্য বিশেষ কোটা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল শুধু দেশে নয়, বিশ্ব জুড়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবার দেশের মানুষের কল্যাণে কাজ করতেই জন্ম নিয়েছেন। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার পরিবার দেশের সম্পদ ও এতিমের টাকা লুট করতে জন্ম নিয়েছেন। সোমবার দুপুরেবিস্তারিত পড়ুন


কাউখালীতে বালুর জাহাজকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পিরোজপুরের কাউখালীতে দুইটি বালুর জাহাজের বৈধ কাগজপত্র না থাকায় জাহাজের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। কাউখালীর নৌ-পুলিশের উপ-পরিদর্শক জামশেদ আলী জানান, সোমবার দুপুরে নৌ-পুলিশ কাউখালীর শহরের লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে বালুবাহী ২টি নৌযানের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় জাহাজের যোগ্যতার সনদ ও রেজিষ্ট্রেশন সার্টিফিকেট না থাকায় তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। বৈধ কাগজপত্র না থাকার অপরাধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ (আইএসও) ১৯৭৬-এর বিভিন্ন ধারা ও সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অভিযোগে নৌযানের মালিক আলতাফ হোসেন (৫০) এবং ইউনুসবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial