পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও তাদের সন্তানদের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও তাদের সন্তানদের সমন্বয়ে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধুবী রায়।
উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুনেচ্ছা খানমসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পিরোজপুরের সকল কর্মকর্তাদের সন্তান এবং ৭টি উপজেলার সরকারি কর্মকর্তাদের ১৮৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার দৌর, বর্ষা নিক্ষেপ, উচ্চলাফ, দীর্ঘলাফ, শর্টপুটসহ বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে প্রতিযোগীরা।
