প্রধান সূচি

পিরোজপুরে সড়কে প্রাণ গেল দুই বোনের

পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের আধাঝুড়ি এলাকায় ঢাকাগামী বাসের চাপায় দুই বোন নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের আধাঝুড়ি নামক এলাকার সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান।
নিহতরা হলো- পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ভৈরমপুর এলাকার শেখ নজরুল ইসলামের মেয়ে মুক্তা খানম (২২) ও তার ছোট বোন মারিয়া খানম (১১)। এ ঘটনায় নিহতদের বড় ভাই মঞ্জুরুল ইসলাম (২৫) গুরুত্বর আহত হয়েছে।
নিহতদের মামি শাহিদা বেগম জানান, দুপুরে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এলাকায় বাজার শেষে ভ্যানে করে মুক্তা, মারিয়া ও মঞ্জুরুল বাড়িতে আসতেছিল। পথিমধ্যে সদর উপজেলার আধাঝুড়ি এলাকায় সড়কে পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তা মারা যায়। পরে হাসপাতালে মারিয়া ও মঞ্জুরুলকে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আহত দুইজনকে খুলনা নেওয়ার পথে মারিয়া’র মৃত্যু হয়।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার জানান, সড়ক দুর্ঘটনা শিকার তিনজনকে হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে একজন মৃত ছিল। এছাড়া অপর দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘাতক ইমাদ পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial