প্রধান সূচি

পিরোজপুরে বিজয় দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

পিরোজপুরে আজ জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা তথ্য অফিসের পিরোজপুরের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা), সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার সাহা এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আমাদের বিজয় অর্জনের পিছনে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ১৩ বছর কারাবরণ করেছেন, সব ধরনের নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন শুধুমাত্র এই জাতির জন্য একটি পৃথক রাষ্ট্র এবং তাদের মুখে হাসি ফোঁটানোর জন্য। তার জীবনের একমাত্র লক্ষ ছিল স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে যে অবিষ্মরনীয় উন্নয়ন হচ্ছে তার তুলনা পৃথিবীর কোন দেশের সাথেই হয় না। জাতি এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্টসিটিজেন, স্মার্ট ইকোনোমী, স্মার্ট গভর্নমেন্ট এবং ষ্মার্ট সোসাইটি গড়তে সক্ষম হব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial