Tuesday, December 20th, 2022
পিরোজপুরে বিজয় দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা সভা
পিরোজপুরে আজ জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা তথ্য অফিসের পিরোজপুরের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা), সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অশোকবিস্তারিত পড়ুন
কাউখালীতে দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন মূলক প্রতিষ্ঠান দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও আমরাজুড়ি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছ্বল পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কাউখালি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র সভাপতি আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনিল কুন্ডু, উপজেলা (জেপি)’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, শিয়ালকাঠীর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, আমরাজুড়ি ইউপি চেযারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি’র চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, সয়নাবিস্তারিত পড়ুন
