পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন
পান্না সভাপতি : রতন সাধারণ সম্পাদক
পিরোজপুর জেলা আইনজীবী সমিতি কার্যকরী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে এডভোকেট শহিদুল হক খান পান্না ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট রতন লাল দত্ত নির্বাচিত হয়েছে।
বুধবার পিরোজপুর জেলা আইনজীবী সমিতি কার্যকরী পরিষদ নির্বাচনের রির্টানিং এডভোকেট মো. শহিদুল্লাহ খান এ ঘোষণা দেন।
নির্বাচনে আরও যারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে তারা হলেন- সহ-সভাপতি পদে এডভোকেট উত্তম কুমার ঘোষ, এডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট মিজানুর রহমান ও এডভোকেট সাইদুর রহমান টিটো, অর্থ সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক পদে এডভোকেট মো. বাহাদুর হোসেন, আপ্যায়ন সম্পাদক পদে এডভোকেট আব্দুল হালিম শরীফ, সাংস্কৃতিক সম্পাদক পদে পারভীন জাহান লুবনা, খেলাধুলা সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, হিসাব নিরক্ষক এডভোকেট মো. রফিকুল ইসলাম। এছাড়া সদস্য পদে এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট আকন্দ মো. রুহুল আমিন, এডভোকেট সঞ্জীব চক্রবর্তী, এডভোকেট মো. এ হালিম হাওলাদার, এডভোকেট কমল কৃষ্ণ আচার্য এবং এডভোকেট মানস কুমার বৈরাগী নির্বাচিত হয়েছেন।
