প্রধান সূচি

ডিজিটাল ব্যবস্থার কারণেই আজ আমরা পৃথিবীকে হাতের মুঠোয় পেয়েছি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ডিজিটাল ব্যবস্থা আছে বলেই আজ আমরা পৃথিবীকে হাতের মুঠোয় পেয়েছি। রাষ্ট্র ব্যবস্থা আজ দ্রুত সময়ের মধ্যে সকলের হাতের কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে একমাত্র ডিজিটাল পদ্ধতি চালু করার মধ্যমে। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার ছিল দেশকে ডিজিটাল বাংলাদেশ করার। তখন ডিজিটাল সম্পর্কে একটি মহল বিভিন্ন মন্তব্য করতেন। আজকে দেশের ডিজিটাল ব্যবস্থার সুযোগ সকলেই ভোগ করছেন। একটি দল ডিজিটালের বিরুদ্ধে সরাসরি বিদ্রুপ করতো। সেই দলের দন্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে ডিজিটাল কানেকশন ব্যবহার করে এদেশে রাজনীতি করছে। এই সুযোগ পেয়েও তারা কৃতজ্ঞতা স্বীকার করেনা।
আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা খুব শিগ্রই পদ্মা সেতুতে ডিজিটাল পদ্ধতিতে টোল দেয়ার ব্যবস্থা চালু করবো। পদ্মা সেতুতে টোল দিতে কোন গাড়ি আর দাড়িয়ে থাকবে না। এই পদ্ধতি চালুর ফলে ঘন্টার পর ঘন্টা সময় সাশ্রয় হবে।
তিনি বলেন, দেশে ইতিমধ্যে ক্যাশলেচ সোসাইটির প্রক্রিয়া চালু করার প্রস্তুতি চলছে। এতে করে কারো সাথে টাকা বহন করতে হবে না। দেশে আজকে ডিজিটাল ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে তা আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন। করোনাকালীন সময়ে দেশে যদি ডিজিটাল পদ্ধতি চালু না থাকতো তাহলে দেশটা স্থবির হয়ে যেত। সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছেন। তবে প্রযুক্তির ব্যবহার যেন যথাযথ হয়, শিক্ষার্থীরা যেন ডিজিটাল ব্যাবস্থার অপব্যবহার না করে সেদিকে অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে। ডিজিটাল ব্যবস্থার ভাল ব্যবহারের দিকে আমাদের সকলের তদারকি একান্ত প্রয়োজন। ডিজিটাল ব্যবস্থার উদ্ভাবনী যেন রাষ্ট্রের জন্য কল্যাণকর হয় সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখা প্রয়োজন।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায় প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial