প্রধান সূচি

পিরোজপুরে যুবলীগ নেতা শুভ হত্যার দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে এক বছর আগে দুর্বৃত্তদের গুলিতে নিহত পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ হত্যার বিচারের দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগ অফিসের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কমিশনার সাদুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হিরন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের জেলা সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু। মানববন্ধনে বক্তাগণ যুবলীগ নেতা শুভ হত্যার তদন্ত ও বিচার কাজ দ্রুত শেষ করে দোষীদের ফাঁসির দাবী জানান।
উল্লেখ, গত বছর ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রাক্কালে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে প্রতিপক্ষের পিস্তলের গুলিতে শুভ নিহত হন। এই ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিনসহ অন্য আসামীরা বর্তমানে জেল হাজতে রয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial