প্রধান সূচি

শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আগামী ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।
সভায় শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে- ১৮ অক্টোবর আনন্দ র‌্যালী, শেখ রাসেলের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন, শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতা, বৃক্ষ রোপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেখ রাসেলের ওপর চিত্র প্রদর্শন।
সভায় সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial