Sunday, October 16th, 2022
কাউখালীতে নদীতে বিষ দিয়ে মাছ শিকার করায় ৭ জনকে জরিমানা
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের দায়ে ৭ ব্যক্তিকে গ্রেফতার করে নৌ-পুলিশ। পরে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানা করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন- কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামের মনিরুজ্জামান ফকির (৩২), সোলায়মান (৫০), মিজানুর রহমান (৪০), এনায়েত মোল্লা (৪০), মানিক মোল্লা (৩০), দাশেরকাঠী গ্রামের নিজাম সিকদার (২৫), গান্ডতা গ্রামের জাকির শেখ (৪৫)। জানা গেছে, উপজেলার চিরাপাড়া নদী, বাশুরি এবং গান্ডতা খালে প্রায়ই বিষবিস্তারিত পড়ুন
শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
আগামী ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ। সভায় শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালনবিস্তারিত পড়ুন
