প্রধান সূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সকল ধর্মালম্বিদের নিরাপদ আশ্রয়ের নেতা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সকল ধর্মালম্বিদের নিরাপদ আশ্রয়ের নেতা। শেখ হাসিনা হচ্ছেন সনাতন ধর্মীয় জনগণের সঠিক আশ্রয়স্থল।
শুক্রবার দুপুরে পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি হরিসভা মঠে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তা সংশোধন করে বলেছেন সকল ধর্ম সমান সুযোগ পাবে। কোন বিশেষ ধর্ম কোন বিশেষ সুবিধা পাবে না। এই সাহস একজন মুসলমান হয়েও শেখ হাসিনাই দেখাতে পেরেছেন।
মন্ত্রী আরও বলেন, একটা সময় বাংলাদেশে হিন্দুরা ছিল উপেক্ষিত। তাদের পুজা বাদ দিয়ে ঘট পূজা করা লাগতো। এই ভয়াবহ পরিস্থিতি আজকে আর নেই। আজ শান্তির সঙ্গে সবাই সমভাবে ধর্ম পালন করছে। রাষ্ট্রের দায়িত্ব সকলকে নিরাপত্তা দেওয়া এবং প্রাণ ভরে তারা যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন সেই সুযোগ করে দেওয়া। আর সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে দিয়েছেন। শেখ হাসিনা সনাতন ধর্মালম্বিদের কাছে মানুষ রূপে, মানবী রূপে, দেবী রূপে, প্ররিত্রাণকত্রী রূপে আবির্ভূত হয়েছেন। তার সঙ্গে থাকলেই আমরা সকলে ভালো থাকবো। আলোচনা সভা শেষে মন্ত্রী বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, নাজিরপুর থানার ওসি হুমায়ূন কবির, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন হালদার, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি চঞ্চল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক তিমির হালদার তিমির, নির্জন কান্তি বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসুসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial