Friday, August 19th, 2022
কাউখালীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পিরোজপুরের কাউখালীতে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে অনন্যা ডাকুয়া (১৬) নামে ওই পরীক্ষার্থী। নিহত অনন্যা ডাকুয়া উজিয়ালখান গ্রামের অসিম ডাকুয়ার মেয়ে। সে কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং এবারের এসএসসি পরীক্ষার্থী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অনন্যাকে বাসায় রেখে মা জন্মাষ্টমীর অনুষ্ঠানে যায় এবং তার বাবা দোকানে যায়। দুপুরে তার মা জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে অনন্যাকে ডাকাডাকি করেন। এতে অনন্যা’র কোন সাড়া না পেয়ে তিনি ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান তার মেয়ে ঘরেরবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সকল ধর্মালম্বিদের নিরাপদ আশ্রয়ের নেতা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সকল ধর্মালম্বিদের নিরাপদ আশ্রয়ের নেতা। শেখ হাসিনা হচ্ছেন সনাতন ধর্মীয় জনগণের সঠিক আশ্রয়স্থল। শুক্রবার দুপুরে পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি হরিসভা মঠে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তা সংশোধন করে বলেছেন সকল ধর্ম সমান সুযোগ পাবে। কোন বিশেষ ধর্ম কোন বিশেষ সুবিধা পাবে না। এই সাহস একজন মুসলমান হয়েও শেখ হাসিনাই দেখাতে পেরেছেন। মন্ত্রী আরও বলেন,বিস্তারিত পড়ুন
সাড়ে ১৯ কেজির ভোল মাছ এক লাখ ৯০ হাজার টাকায় বিক্রি !
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া সাড়ে ১৯ কেজি ওজনের একটি ভোল মাছ বিক্রি হয়েছে এক লাখ ৯০ হাজার টাকায়। গতকাল শুক্রবার সকালে বাগেরহাট কেবি বাজার সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়ত থেকে এ মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. অলিল খলিফা। মাছটির প্রতি কেজি মূল্য পড়েছে প্রায় ১০ হাজার টাকা টাকা। গত ১৭ আগস্ট (বুধবার) রাতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মাছ ব্যবসায়ী মাসুমের ‘এফবি আলাউদ্দিন’ নামে মাছ ধরা ট্রলারের জেলেদের জালে ভোল মাছটি ধরা পড়ে। ওই ট্রলারের মাঝি জাফর বলেন, বুধবার সাগরে আবহাওয়া খারাপ থাকায় জালে তেমন ইলিশ ধরাবিস্তারিত পড়ুন
