প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও বোরকা বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদ্রাসার অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে পাঞ্জাবি ও বোরকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার গৌরীপুর ইউনিয়নের চড়াইল আব্দুল আলী আলিম মাদ্রাসায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের যারা শহীদদের রুহের মাগফিরত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ এম সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সাবেক সভাপতি মো. নুরুল আহসান মিল্টন হাওলাদার, প্রভাষক মো. নজরুল ইসলাম, আবু সাঈদ মোড়ল প্রমুখ।
জাতীয় পার্টি (জেপি)’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ মানিক হাওলাদারের প্রতিষ্ঠিতমাদ্রাসায় তার একমাত্র ছেলে মাদ্রাসার সাবেক সভাপতি মো. নুরুল আহসান মিল্টন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে দুইশত ছাত্রীদের মাঝে বোরকা এবং মাদ্রাসা সংলগ্ন এতিম খানার সকল এতিম নিবাসী ছাত্রদের মাঝে পাঞ্জাবি-পায়জামা বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial