Thursday, August 18th, 2022
বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বিদ্রুপাত্মক সমালোচনার কঠোর জবাব দিতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিদ্রুপাত্মক সমালোচনার কঠোর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচন সভায় মন্ত্রী এ আহ্বান জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একটা ভয়াবহ প্রচেষ্টা দেশের ও দেশের বাইরে চলছে। ১৯৭৫ এর প্রেক্ষাপট রচনা কিছু লোক করেছিল। সে সময় আস্থিতিশীলতা সৃষ্টি, সরকারের বিরুদ্ধে মানুষকেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে পুলিশী তান্ডবের অভিযোগ
রাজনৈতিক বিরোধের জেরে অজ্ঞাত ৯২ বছর বয়সী নরীর মিথ্যা মামলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি মুক্তিযোদ্ধার বাড়ি তছনছ করার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গোলদারের ছেলে মো. রেদোয়ান গোলদার। মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গোলদার মুক্তিযুদ্ধ কালীন সংগ্রাম পরিষদের সভাপতি, তুষখালী কন্ট্রোল রুম ইনচার্জ, ভারত আমলানী ক্যাম্পে মটিভেটর ও স্বাধীনতা পরবর্তিতে তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ৩০ বছর বয়সী মো. রেদোয়ান গোলদার লিখিত বক্তব্যে বলেন, রাজনৈতিক ও পারিবারিক কারণে আমাদের অনেক শত্রু রয়েছে। আমাকে ও আমারবিস্তারিত পড়ুন
গাছের সাথে ধাক্কায় কিশোর মোটরসাইকেল চালক নিহত
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে লাবিব শেখ (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া নামক স্থানে একটি বটগাছের সাথে লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে লাবিব ও তার সাথে থাকা কিশোর সাদিক শেখ (১৩) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা তাদের স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় লাবিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষনা করেন। নিহত লাবিব খুলনা জেলার বটিয়াঘাটা নারায়নখালীর কবির শেখের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফকিরহাটে ভাড়া থাকত।বিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবসে বাগেরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, বাবুল সরদার, আহসানুল করিম, বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, আলী আকবর টুটুল, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাংবাদিক ইয়ামিন আলী প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ড বাঙ্গালী জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। হত্যার মাধ্যমে ওরাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও বোরকা বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদ্রাসার অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে পাঞ্জাবি ও বোরকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গৌরীপুর ইউনিয়নের চড়াইল আব্দুল আলী আলিম মাদ্রাসায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের যারা শহীদদের রুহের মাগফিরত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ এম সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সাবেক সভাপতি মো. নুরুল আহসান মিল্টন হাওলাদার, প্রভাষক মো. নজরুল ইসলাম, আবু সাঈদ মোড়ল প্রমুখ। জাতীয় পার্টি (জেপি)’র সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন
