প্রধান সূচি

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

পিরোজপুরে আ. খালেক সিকদার নামের এক ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ।
পিরোজপুর পৌর শহরের দামোদর ব্রিজের সরদার ইলেকট্রনিক্সের সামনে থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে পিরোজপুর সদর থানা পুলিশ।
পিরোজপুর পৌরসভার উত্তর শিকারপুর এলাকার ফেরদৌস ওয়াহিদ রাসেল সরদার বাদী হয়ে বিভিন্ন অভিযোগে গত ১০ এপ্রিল খালেক সিকদারকে আসামী করে পিরোজপুরের অতিরিক্ত চিপ জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় খালেক সিকদার জামিনে না থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মো. মাসুম বিল্লাহ বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে খালেক সিকদারকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial