প্রধান সূচি

বিদ্যুৎস্পৃষ্ট গাছে ঝুলন্ত শিশুকে উদ্ধার করলো পিরোজপুর ফায়ার সার্ভিস

বাড়িতে আমড়া গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মো. রাহাত হাওলাদার (১২) নামের এক শিশুকে উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলার পাশ্ববর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামে।
উদ্ধারকৃত রাহাত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের তাইনুস হাওলাদারের ছেলে।
মঙ্গলবার দুপুর ১২টায় পিরোজপুরের পার্শবর্তী জেলা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা এলাকা থেকে বিদ্যুৎপৃষ্ট হওয়া রাহাতকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের গাছের আমড়া পাড়ার জন্য গাছে উঠে রাহাত গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝুলে থাকে। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধারে যায় পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পিরোজপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকরের নেতৃত্বে ফায়ারম্যান শেখ রাসেল, মাসুদ রানা, মো. মাহামুদুল হাসানসহ অন্যান্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। তবে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর জানান, আমরা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধারে যাই। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ. কে. এম. আসিফ আহমেদ জানান, রাহাতকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial