Tuesday, July 26th, 2022
কাউখালীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিষ রায় জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে আল-মদিনা হোটেল এন্ড রেস্টেুরেন্টকে তিন হাজার টাকা, বনফুল মিস্টি ঘরকে তিন হাজার টাকা, বিসমিল্লাহবিস্তারিত পড়ুন
বিদ্যুৎস্পৃষ্ট গাছে ঝুলন্ত শিশুকে উদ্ধার করলো পিরোজপুর ফায়ার সার্ভিস
বাড়িতে আমড়া গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মো. রাহাত হাওলাদার (১২) নামের এক শিশুকে উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলার পাশ্ববর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামে। উদ্ধারকৃত রাহাত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের তাইনুস হাওলাদারের ছেলে। মঙ্গলবার দুপুর ১২টায় পিরোজপুরের পার্শবর্তী জেলা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা এলাকা থেকে বিদ্যুৎপৃষ্ট হওয়া রাহাতকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে আমদানীকৃত রিকন্ডিশন্ড গাড়ীর যন্ত্রাংশ চুরি : আটক ৩
মোংলা বন্দরে আমদানীকৃত রিকন্ডিশন্ড গাড়ীর মূল্যবান যন্ত্রাংশ চুরির মালামাল উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যরা তাদেরকে আটক করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিরাপত্তা বিভাগের উপ-পরিদর্শক মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিরা হলেন- পিরোজপুর জেলা সদরের দেলোয়ার হোসেনের ছেলে মো. রাজু (৩০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুলতান আহম্মেদের ছেলে মো. জসিমউদ্দীন ও খুলনার বটিয়াঘাটা উপজেলার হুমায়ূন কবিরের ছেলে ফাহিম শেখ (২৫)। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি জানান, একটি চক্র মোংলাবিস্তারিত পড়ুন
সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীর মৃত্যু
পিরোজপুরের ইন্দুরকানীতে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম খান (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। গতকাল সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার বাদ যোহর রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
