প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে স্থানীয় সার্কিট হাউজ চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুঠিত অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দিলিপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডা. ফরিদা ইয়াসমিন।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী, পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অশোক কুমার সাহা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মুরাদ হোসেন, কৃষ্ণা সুতার প্রমুখ।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেষ্ট সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial